দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদেরকে সাজেক থেকে সরিয়ে নেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই দাবি তুলে ধরেন।
বিবৃতিতে গত ২২ আগস্ট অবরোধকারীদের উপর বিনা উস্কানিতে হামলার সাথে জড়িতদের শাস্তি, ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০০ জনের নামে দায়ের করা মামলা সম্পূর্ণ প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত।
উজো বাজারের স্থানীয় দোকান ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিপূরণ এবং উজোবাজার থেকে সেনা-পুলিশ বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া। যে সকল নারী-পুরুষকে মারধর করে আহত করা হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসা ভার গ্রহণ করা, জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদেরকে সাজেক থেকে অতি দ্রুত সরিয়ে নেয়া এবং তাদের সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুম বন্ধ করতে হবে।
চলমান আন্দোলনরত নেতাকর্মীদের কাউকে সন্ত্রাসী তকমা লাগিয়ে গ্রেফতার, হয়রানি ও তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি না করার দাবি জানানো হয়।
সাজেকের পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে তারা বলেন, দিন-রাত এখনও উজোবাজার এলাকা ঘেরাও করে রাখা হয়েছে। বাজারে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দোকানে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। লুটের মাল গাড়িতে করে নেওয়া হয়েছে। অত্যাচারের ভয়ে উজোবাজার এলাকা থেকে শতাধিক পরিবার ঘর ও দোকান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা অবিলম্বে সাজেকবাসীর পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
কেএম